অলিম্পিক ক্রিকেটের বাছাই হবে বাংলাদেশে

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের পথে এটিই হবে চূড়ান্ত বাছাইপর্ব। এ প্রতিযোগিতায় অংশ নেবে আটটি দল। দলগুলোকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একবার করে খেলবে।
গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দল ফাইনালে জায়গা করে নেবে। ফাইনালে জয়ী দলই নিশ্চিত করবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮-এ খেলার চূড়ান্ত টিকিট। প্রতিটি বাছাইপর্বে অনুষ্ঠিত হবে মোট ১৩টি ম্যাচ।
এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মাঠে গড়াবে মেয়েদের বাছাইপর্ব।
খেলাধুলা থেকে আরও পড়ুন

