শুধু রবিনই নন, বাজে এই রেকর্ডে আছেন গেইল-আফগান ক্রিকেটারও

জোহানেসবার্গে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে নেমেছেন তানজিদ হাসান তামিম ও রবিন। যার মধ্যে ইনিংসের প্রথম বলটা খেললেন রবিন। কাগিসো রাবাদার বলে খোঁচা দিতে গিয়ে গালিতে দাঁড়িয়ে থাকা মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ তুলে দিয়েছেন রবিন। তাতে টেস্ট অভিষেকে গোল্ডেন ডাকে আউট হওয়া পঞ্চম ব্যাটার হলেন রবিন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, দক্ষিণ আফ্রিকার জিমি কুক, ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক, আফগানিস্তানের আবদুল মালিক ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেকেই নিজের প্রথম বলে আউট হয়েছেন।
খেলাধুলা থেকে আরও পড়ুন

