বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

জিম্বাবুয়ের ওপর চেপে বসল আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
জিম্বাবুয়ের ওপর চেপে বসল আফগানিস্তান

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্রেন্ডন টেলর ও ইনোসেন্ট কাইয়ার দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৩৯ রানের বড় সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে। টেলর ২১৭ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১১৯ রানের অসাধারণ ইনিংস খেলেন। অন্যদিকে সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকতে আউট হন কাইয়া। ১৬৭ বলে ৯৬ রান করেন তিনি। এ ছাড়া বেন কারান করেন ৪৪ এবং ব্র্যাড ইভান্স অপরাজিত থাকেন ৩২ রানে।

আফগানিস্তানের হয়ে বল হাতে একাই ৭ উইকেট শিকার করেন অভিষিক্ত স্পিনার নাসির খান মারুফখিল। ১৫১ রান খরচায় এই কীর্তি গড়েন তিনি। জিয়াউর রহমান নেন ২ উইকেট।

১২২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ১৬৯ রান তুলেছে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ব্রেন্ডন টেলর। ৯০ বলের ইনিংসে পাঁচটি চার মারেন তিনি। ইনোসেন্ট কাইয়া ৩৩, অধিনায়ক ব্রায়ান বেনেট ২৮ এবং আন্তুম নাকভি ২০ রান করেন।

আফগানিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে জিয়াউর রহমান, মোহাম্মদ সেলিম ও ইয়ামিন আহমদজাই দুটি করে উইকেট নিয়েছেন। নাসির খান মারুফখিল পেয়েছেন একটি উইকেট। দিন শেষে তাফাদজওয়া সিগা ৮ ও গ্রায়েম ক্রেমার শূন্য রানে অপরাজিত রয়েছেন।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...