ভারতকে ‘ভদ্রতা’র শিক্ষা দিতে গিয়ে তোপের মুখে পাকিস্তানি ক্রিকেটার

বরাবরের মতো চাপের মুখে ভারত পাকিস্তানের চেয়ে ভালো করেছে। দুই দলের জন্যই এটি ছিল দারুণ শেখার মঞ্চ। ভবিষ্যতের তারকা হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, এমন ক্রিকেটারদের জন্যও এটি ছিল গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা।’
তাঁর এমন মন্তব্য ভালোভাবে নেননি অনেক ক্রিকেটপ্রেমী। সামাজিক মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়ায় তাঁরা পাকিস্তানের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে জয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের আগ্রাসী উদ্যাপনের বিষয়টি সামনে আনেন। তাঁদের প্রশ্ন, সেবার কেন একইভাবে খেলোয়াড়সুলভ আচরণের কথা মনে করিয়ে দেননি এই পাকিস্তানি কিংবদন্তি?
খেলাধুলায় জয়-পরাজয়ের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা ও ক্রীড়াসুলভ আচরণ গুরুত্বপূর্ণ হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আবেগের বহিঃপ্রকাশ নতুন কিছু নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দলের সমর্থকদের পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় মাঠের সেই উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। ইউসুফ বলেন, ‘একটি কথা বলতে চাই, আপনি যখন খেলাধুলা করেন কিংবা যেকোনো পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন শুধু নিজের দেশের প্রতিনিধিত্ব করেন না। বরং নিজের পারিবারিক শিক্ষা, মূল্যবোধ এবং ছোটবেলায় বাবা-মায়ের কাছ থেকে পাওয়া নৈতিকতারও প্রতিনিধিত্ব করেন। তাই জয় কিংবা পরাজয় সব সময় শ্রদ্ধাশীল ও সংযত থাকুন।’
ইউসুফের মতে ফল যা-ই হোক, একজন খেলোয়াড়ের আচরণেই প্রকৃত ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় পাওয়া যায়। পোস্টের শেষ দিকে আদর্শ ক্রিকেটার হিসেবে কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও সাঈদ আনোয়ারের নাম উল্লেখ করেন ইউসুফ।

