বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

‘আমরাও হারতে জানি’, জয়ের যাত্রা থামার পর স্পেন কোচ

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
‘আমরাও হারতে জানি’, জয়ের যাত্রা থামার পর স্পেন কোচ

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের প্রতিক্রিয়ায় দে লা ফুয়েন্তে বলেন, ‘এই ম্যাচ থেকে আমি শুধু ইতিবাচক দিকগুলোই নিচ্ছি। আমরা যে পর্যায়ে পৌঁছেছি, সেখানে যাওয়া কতটা কঠিন, এই ম্যাচ সেটাই মনে করিয়ে দিয়েছে। আমরা যেমন জিততে জানি, তেমনি হারতেও জানি। এটা সত্যি যে প্রথম ৩০ মিনিটে আমরা পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছিলাম। তবে শেষ দিকে ঘুরে দাঁড়াতে পারব, এমন বিশ্বাস আমার ছিল।’

গত সেপ্টেম্বরে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছিল স্পেন। এবার নিজেদের মাঠে একই ব্যবধানে হারতে হলো তাদের। নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে হবে, তা জানা যাবে শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে হওয়া ড্রয়ের পর।

পরবর্তী ম্যাচ খেলতে স্পেনকে অপেক্ষা করতে হবে আগামী মার্চ পর্যন্ত। এই দীর্ঘ বিরতি পছন্দ নয় দে লা ফুয়েন্তের, ‘পরবর্তী ম্যাচ খেলতে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা দুঃখজনক। আগামী সপ্তাহেই আমরা আরেকটি ম্যাচ খেলতে চাইতাম। তবে নকআউট পর্বের ম্যাচে জয়ের প্রবল আকাঙ্ক্ষা নিয়েই মাঠে নামব।’

হারের পরও দলের মনোবল নিয়ে আশাবাদী স্পেন কোচ। প্রথম ৬০ মিনিটে দুর্দান্ত খেলা ইংল্যান্ডের প্রশংসা করে তিনি বলেন, ‘আজ আমরা অসাধারণ একটি জাতীয় দলের মুখোমুখি হয়েছিলাম। এই ম্যাচ আমাদের এখন পর্যন্ত অর্জন করা সবকিছুর মূল্য আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে।’

পরবর্তী অনুশীলন ক্যাম্পের অপেক্ষায় থাকা দে লা ফুয়েন্তে আরও বলেন, ‘নতুন চ্যালেঞ্জ নিতে দল পুরোপুরি প্রস্তুত।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...