বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা
বিজ্ঞাপন

৪০০ করেই থামল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
৪০০ করেই থামল বাংলাদেশ

২২ রানে ৩ উইকেট গায়েব–এমন দুঃস্বপ্নের শুরুর পর অবশ্য ভাবা যায়নি এই ইনিংসে ৪০০ ছুঁতে পারবে বাংলাদেশ। কিন্তু সেটি সম্ভব হয়েছে দুই সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয় ও লিটনের সেঞ্চুরির কারণে। ষষ্ঠ উইকেটে ২০৬ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন তাঁরা। আগের দিনই সেঞ্চুরি করেছিলেন তাওহীদ হৃদয়। আর আজ সেঞ্চুরি করলেন লিটন দাস।

মার্কো ইয়ানসেনকে দারুণ এক পুলে সীমানাছাড়া করে রানের তিন অঙ্ক ছোঁন লিটন। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির পর অবশ্য ইনিংসটিকে খুব বেশি বড় করতে পারেননি তিনি। ১২০ রান করে আউট হয়ে যান তিনি। লিটনের বিদায়ের পর তাসকিন করেন ১৭ রান। ১ রানে অপরাজিত থাকেন ইবাদত হোসেন। বল হাতে সবচেয়ে সফল কাগিসো রাবাদা, নিয়েছেন ৫ উইকেট। ৪ উইকেট নিয়েছেন ড্যান পিটারসন।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...