বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা
বিজ্ঞাপন

পর্তুগালের হারে খুশি হয়ে তোপের মুখে রোনালদোর মা

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম
পর্তুগালের হারে খুশি হয়ে তোপের মুখে রোনালদোর মা

দোলোরেস বলেন, ‘পর্তুগাল হেরেছে বলে আমি খুশি। আমার ছেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তাকে ধোঁকা দেওয়া হয়েছে। তার সতীর্থরা তাকে সম্মান করে না এবং সে যে স্বীকৃতি পাওয়ার যোগ্য, সেটিও তাকে দেয়নি। তার অনুপস্থিতিতে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করাও যথাযথ হয়নি।’

রোনালদোর মায়ের এমন মন্তব্যে পর্তুগালে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ফরাসি সংবাদমাধ্যম ফুট মের্কাতোর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকেই দেশটির সংবাদপত্র ও ক্রীড়াভিত্তিক টেলিভিশন অনুষ্ঠানগুলোতে আলোচনার কেন্দ্রে ছিল দোলোরেসের বক্তব্য।

পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা’র সাংবাদিক পাওলো কুনহা মনে করেন, জাতীয় দলের পরাজয়ে সন্তুষ্টি প্রকাশ করে ভুল করেছেন রোনালদোর মা। তিনি বলেন, ‘পর্তুগালের পরাজয়ে সন্তুষ্টি প্রকাশ করে মিসেস আভেইরো ভুল করেছেন।’

সংবাদমাধ্যমের অন্যরাও দোলোরেসের অবস্থানকে অগ্রহণযোগ্য বলে মনে করছেন। তাঁদের মতে, রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সময়ের ব্যক্তিগত বিরোধ ও অসন্তোষকে জাতীয় দলের স্বার্থের ওপরে রাখা উচিত নয়। জাতীয় দল পুরো দেশের প্রতিনিধিত্ব করে, কোনো একজন খেলোয়াড়ের নয়।

রোনালদোর সাবেক সতীর্থদের বিরুদ্ধে দোলোরেসের অভিযোগও সমালোচনার জন্ম দিয়েছে। সংবাদমাধ্যমগুলোর মতে, এমন বক্তব্য জাতীয় দলের পুরোনো বিরোধ আরও উসকে দিতে পারে। বরং রোনালদোর বিদায়পর্ব ঘিরে তৈরি হওয়া বিতর্ক পেছনে ফেলে সামনে এগোনো উচিত পর্তুগালের।

এদিকে অন রেকর্ড অনুষ্ঠানে এক সাংবাদিক পরিস্থিতি সামলাতে জর্জ জেসুসের ভূমিকার প্রশংসা করেন। রোনালদোর মায়ের সঙ্গে সরাসরি বিরোধে না জড়িয়ে পর্তুগিজ কোচ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন তিনি। এতে বিতর্ক আর বড় হয়নি।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...