আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জিতল জিম্বাবুয়ে

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্রেন্ডন টেলরের ১১৯ রানের ইনিংসে ভর করে ৩৩৯ রান তুলেছিল জিম্বাবুয়ে। জবাবে আফসার জাজাইয়ের ৬৩ রানের ইনিংস সত্ত্বেও ২১৭ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। এতে আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১৮ রান।
জবাবে আফসার জাজাইয়ের ৮৭ ও নাসির খান মারুফখিলের অপরাজিত ১০১ রানের দুর্দান্ত লড়াইয়েও জয়ের দেখা পায়নি আফগানিস্তান। ৩৬০ রানে অলআউট হওয়ায় ৫৭ রানের জয় পায় জিম্বাবুয়ে। বল হাতে ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স নেন ৩টি করে উইকেট। এতে, দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়ে সিরিজ জিতে নেয় সফরকারীরা।
খেলাধুলা থেকে আরও পড়ুন

