কোস্টারিকাকে ‘সেভেন-আপ’ খাওয়ানোর পর বিশ্বকাপের কথা টেনে আনল আর্জেন্টিনা

আজ কর্দোবায় কোস্টারিকাকে ‘সেভেন-আপ’ খাওয়ানোর পর সাড়ে তিন মাস আগে শেষ হওয়া বিশ্বকাপের দুটি ম্যাচের কথা উল্লেখ করেছেন স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেন, ‘ইংল্যান্ড ও মিসরের বিপক্ষে ম্যাচগুলোর কথা আমরা নিশ্চয়ই মনে রাখব। সেগুলো ছিল অসাধারণ কিছু ম্যাচ। বছরের মাঝামাঝি সময়ে সেই ম্যাচগুলো আসলেই অবিশ্বাস্য। সবার আগে আমার মনে যে বিষয়টি আসে, তা হলো—নিজের কাজটা ভালোভাবে করতে পেরেছি দেখে সন্তুষ্ট। দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার চেষ্টা করেছি, প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং সব সময় আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছি।’
১৯৯৩ কোপা আমেরিকা জয়ের পর বারবার শিরোপার কাছাকাছি গিয়ে ফিরতে হয়েছিল আর্জেন্টিনাকে। এক সময় দলটির নাম হয়ে গিয়েছিল ‘আর জেতে না’। স্কালোনির জাদুর কাঠির ছোঁয়ায় দলটি বদলে যেতে শুরু করেছে। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার কোচ হিসেবে চারটি শিরোপা জিতেছেন স্কালোনি। গত ১৯ জুলাই নিউজার্সির ফাইনালে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কাছাকাছি পৌঁছেও গিয়েছিল আলবিসেলেস্তেরা। কিন্তু স্পেন ১-০ গোলে জেতায় শিরোপা ধরে রাখার মিশনে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা।

