বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

স্কালোনির ওপরই আস্থা রাখছে আর্জেন্টিনা, বাড়ছে চুক্তির মেয়াদ

নিজস্ব প্রতিবেদক২২ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম
স্কালোনির ওপরই আস্থা রাখছে আর্জেন্টিনা, বাড়ছে চুক্তির মেয়াদ

বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনির সঙ্গে নতুন চুক্তির পথে হাঁটছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। প্রধান কোচের পাশাপাশি বর্তমান কোচিং স্টাফের বাকি সদস্যদেরও রেখে দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

বেনিনের বিপক্ষে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেছিলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আমি কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাব।’ তবে তখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নতুন কোনো অগ্রগতি হয়নি বলেও জানিয়েছিলেন তিনি।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর হোর্হে সাম্পাওলি পদ ছাড়লে ওই বছরের সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব হাতে পান স্কালোনি। এরপর খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে একের পর এক সাফল্য এনে দেন তিনি। তাঁর অধীনে আর্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপের পর ২০২৪ সালেও কোপা আমেরিকার ট্রফি ঘরে তোলে। এছাড়া ২০২৬ বিশ্বকাপে রানার্সআপ হয় দলটি।

কোচিং স্টাফের সবাইকে ধরে রাখার চেষ্টা চললেও সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলের ভবিষ্যৎ নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তাঁকে সঙ্গে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধান কোচ। সর্বশেষ আন্তর্জাতিক বিরতির আগে স্যামুয়েল প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি সে আমার বন্ধুও। আমি তার সর্বোচ্চ ভালো চাই। সে যদি কোনো সিদ্ধান্ত নিতে চায়, তাহলে তাকে সেই সুযোগ দেওয়া উচিত।’

স্যামুয়েল দায়িত্ব ছেড়ে দিলে তা দলের জন্য ধাক্কা হবে জানিয়ে স্কালোনি আরও বলেন, ‘তার জন্য দরজা খোলা আছে। সে যদি চলে যেতে চায়, তাহলে কোনো সমস্যা হবে না। তবে সে এখানে না থাকলে সেটি হবে বড় ক্ষতি। এরপর কী হয়, তা দেখা যাবে।’

নতুন এই চুক্তি বাস্তবায়িত হলে ২০২৮ সালের কোপা আমেরিকা শেষে আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির দায়িত্বের মেয়াদ পূর্ণ হবে টানা ১০ বছর। এছাড়া চুক্তিতে থাকা মেয়াদ বাড়ানোর সুযোগ কার্যকর করা হলে ২০৩০ সালের বিশ্বকাপেও আর্জেন্টিনার ডাগআউটে দেখা যেতে পারে এই সফল কোচকে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...