বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ১০:১২ এএম
মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগমুহূর্তে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন অনুশীলনে আঙুলে চোট পাওয়া মুশফিকুর রহিমকে ছাড়াই একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। তবে নিতম্বের চোট কাটিয়ে ফিরেছেন লিটন দাস। মুশফিকের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়।

মিরপুরে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো ফল পেতে চায় বাংলাদেশ। তবে মাঠের লড়াই শুরুর আগেই অভিজ্ঞ মুশফিককে হারানো স্বাগতিকদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে আঘাত পান মুশফিক। নেটে ব্যাটিং করার সময় একটি বাউন্সার তার আঙুলে লাগে। ব্যথায় অনুশীলন বন্ধ করে মাঠেই প্রাথমিক চিকিৎসা নিতে হয় তাঁকে। প্রায় ২০ মিনিট চিকিৎসা নেওয়ার পর আঙুলে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান অভিজ্ঞ এই ব্যাটার। এরপর আর ব্যাটিং অনুশীলনে অংশ নেননি।

তবে আঘাতের পর করা এক্স-রেতে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। মঙ্গলবার রাতেও মুশফিককে ম্যাচ খেলার উপযোগী বলে মনে করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ।

মুশফিকের জায়গায় সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। এরপর আগস্টে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অপরাজিত ৩৫০ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন এই ব্যাটার। এবার মুশফিকের অনুপস্থিতিতে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে তাঁর ওপর।

অন্যদিকে লিটনকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তাকে একাদশে রেখেছে বাংলাদেশ। নিতম্বের চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে অনুশীলনে ফিরলেও তার ফিটনেস নিয়ে সংশয় ছিল।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...