বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

৮১ টেস্ট খেলা মুমিনুলের এমন কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএম
৮১ টেস্ট খেলা মুমিনুলের এমন কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং

তানজিদ হাসান তামিমকে হারানোর পর ক্রিজে জমে গিয়েছিলেন মুমিনুল হক ও সাদমান ইসলাম। এই জুটিতে দারুণ কিছুর আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু মুমিনুল উইকেট বিলিয়ে দেওয়ায় সে আশা কুড়িতেই শেষ হয়েছে।

দলীয় ৯ রানেই তামিমকে হারায় বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন মুমিনুল ও সাদমান। মুমিনুল ২৮ রানে বিদায় নেওয়ার আগে এই জুটিতে আসে ৫৯ রান। ৮২তম টেস্ট খেলতে নামা অভিজ্ঞ এই ব্যাটারের আউট হওয়ার ধরণ হতাশ করেছে সবাইকে। জোমেল ওয়ারিকানের বল ডাউন দ্য উইকেটে এসে মারতে চেয়েছিলে। কিন্তু ব্যাটে-বলে ভালো সংযোগ না হওয়ায় মিড অফে শামার জোসেফের হাতে ধরা পড়েন মুমিনুল। ৬৮ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্তর আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধন্তকে শুরুতে ভুলই প্রমাণ করেছিলেন তামিম ও সাদমান। ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জোসেফ ও জেডন সিলসের সামনে বেশ অসহায় লাগছিল বাংলাদেশের দুই ওপেনারকে।

উইকেটের দুই পাশ থেকে জোসেফ ও সিলসের গতি ও লাইন লেন্থের সঙ্গে পেরে উঠছিল না তামিম-সাদমান জুটি। একটি পরিসংখ্যানই বলে দেবে, ইনিংসের শুরতে কতটা অসহায় ছিল বাংলাদেশ। প্রথম ১০ ওভারে স্কোরবোর্ডে মাত্র ১৯ রান তুলতে পেরেছিল স্বাগতিকেরা। বিনিময়ে তামিমের উইকেট হারায় বাংলাদেশ। ৭ রান করা এই ওপেনার সিলসের বলে জাস্টিন গ্রিভসের গাতে ক্যাচ দিয়ে ফেরেন।

এমন একটা শুরুর পর স্বাভাবিকভাবেই চিন্তা ভর করেছিল বাংলাদেশ শিবিরে। কিন্তু পরের ১০ ওভারের দারুণ ব্যাটিংয়ে সে চিন্তা দূর হয়েছে। এ সময় সাদমানকে সঙ্গে নিয়ে ৪৬ রান যোগ করেছেন মুমিনুল হক। দুজনেই করছেন সাবলীল ব্যাটিং। ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৬৫ রান।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...