বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

ফিফার নতুন বিশ্বকাপে কি চ্যাম্পিয়ন হতে পারবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম
ফিফার নতুন বিশ্বকাপে কি চ্যাম্পিয়ন হতে পারবে বাংলাদেশ

বাংলাদেশের পথচলা

গ্রুপ জিতে পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে শুরু করে পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে দল। ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র এবং বুরুন্ডির কাছে ২-০ গোলে হারলেও শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারায় কিশোরেরা। পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপে পঞ্চম হওয়ায় বাংলাদেশের জায়গা হয় টায়ার ইতে।

এই স্তরে নকআউট পর্বে এসে ঘুরে দাঁড়িয়েছে আকবর হোসেন রিদনের দল। শেষ বত্রিশে সিশেলসের সঙ্গে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। শেষ ষোলোতেও একই চিত্র। সিঙ্গাপুরের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জেতে দল।

এরপর কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোর বিপক্ষে ৪-০ গোলের জয়। তিন ম্যাচেই জয়ের পর বাংলাদেশের সামনে এখন টায়ার ই-এর ফাইনালে ওঠার সুযোগ।

টুর্নামেন্টটি শেষ হবে ৩০ অক্টোবর। অধিকাংশ ম্যাচ হচ্ছে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে। ছয়টি স্তরের ফাইনাল হবে বাকু ক্রিস্টাল হলে। আগামী বছর মেয়েদের অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল আয়োজনের পরিকল্পনা রয়েছে ফিফার। ২০২৮ সাল থেকে ছেলে ও মেয়েদের প্রতিযোগিতা প্রতিবছর আয়োজন করা হবে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...