বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চ
বিজ্ঞাপন

লাঞ্চ বিরতিকে কাজে লাগাল ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম
লাঞ্চ বিরতিকে কাজে লাগাল ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় দিনের লাঞ্চ বিরতিকে কাজে লাগাল ওয়েস্ট ইন্ডিজ। দুপুরের খাবার খেতে অন্যান্য ক্রিকেটাররা যখন ডাইনিং রুমে, তখন সফরকারী দলের কয়েকজন ক্রিকেটারকে মাঠে ফিল্ডিং অনুশীলন করতে দেখা গেল।

নাঈম হাসানের বলে জাস্টিন গ্রিভস এলবিডব্লুর হতেই লাঞ্চে যায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় ৩০ রানে অপরাজিত ছিলেন রোস্টন চেজ। তখন ৬ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ২১৩ রান। ৫৯ রানে পিছিয়ে ছিল সফরকারীরা।

ষষ্ঠ উইকেটে অধিনায়কের সঙ্গী জশুয়া বিশপ। ওয়েস্ট ইন্ডিজ দলে এখন এক চেজ ছাড়া আর কোনো স্বীকৃত ব্যাটার নেই। স্বাভাবিকভাবেই অলআউট হওয়ার শঙ্কায় দল। টেলএন্ডাররা প্রতিরোধ গড়তে না পারলে অতিথিদের ইনিংস শেষ হতে বেশি সময় লাগবে না। বিষয়টি বিবেচনায় নিয়েই বোধহয় লাঞ্চের সময় ফিল্ডিংয়ের প্রস্তুতি সেরেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।

অলআউটের শঙ্কা আরও বেড়েছে ওয়েস্ট ইন্ডিজের। লাঞ্চ থেকে ফিরে অল্প সময়ের ব্যবধানে জশুয়া বিশপ ও শামার জোসেকে হারায় তারা। মেহেদী হাসান মিরাজের করা ৮১তম ওভারে ১৫ রান করা জশুয়া বিশপকে স্ট্যাম্পিং করেন লিটন দাস। এরপর দারুণ এক ডেলিভারিতে ৪ রান করা জোসেফকে লিটনের গ্লাভসবন্দী করেন নাঈম হাসান। ২৪৫ রানে সপ্তম উইকেট হারায় সফরকারীরা। আরও ২৭ রানে পিছিয়ে তারা।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...