বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

টেস্টের জন্য কতটা প্রস্তুত হৃদয়

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০২:২৯ পিএম
টেস্টের জন্য কতটা প্রস্তুত হৃদয়

ঢাকা টেস্টের দুই ইনিংসেই হতাশ করে ফিরলেন তাওহীদ হৃদয়। প্রথম ইনিংসের মতো এবারও প্যাভিলিয়েনর পথ ধরলেন কাণ্ডজ্ঞানহীন শট খেলে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, টেস্টের জন্য হৃদয় আদৌ প্রস্তুত তো?

ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকেরা। দলীয় ২৮ রানে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলামের বিদায়ের পর ক্রিজে আসেন হৃদয়। এই ব্যাটারের ইনিস স্থায়ী হয় মাত্র ২ বল।

২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ায় দারুণ একটি জুটির বিকল্প ছিল না বাংলাদেশের জন্য। কিন্তু দায়িত্ব নিতে পুরোপুরি ব্যর্থ হৃদয়। রোস্টন চেজকে ছক্কায় ওড়াতে গিয়ে জেডন সিলসের হাতে ধরা পড়েন তিনি। এবার ফিরলেন রানের খাতা খোলার আগেই। হৃদয়ের খামখেয়ালিতে ২৮ রানে বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন হয়।

প্রথম ইনিংসে হৃদয় অবশ্য ৪২ রানের ইনিংস খেলেছিলেন। তবে সেবারও আউট হন বাজে শট খেলেই। রান নিতে গিয়ে ক্রাম্পের শিকার হওয়ায় প্রথম দিন মাঠ ছাড়েন এই ব্যাটার। গতকাল ব্যাট করতে নেমে আগের দিনের সঙ্গে আর কোনো রান যোগ করতে পারেননি।

জশুয়া বিশপের করা স্টাম্প বরাবর ডেলিভারি সজোরে হাঁকিয়েছিলেন হৃদয়। কিন্তু ক্রস ব্যাট চালানোয় টাইমিং করতে পারেননি। বল গিয়ে সোজা স্টাম্পে আঘাত হানে। দ্বিতীয় ইনিংসেও ফিরলেন অহেতুক শট খেলে।

মুশফিকুর রহিমের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের একাদশে জায়গা পান হৃদয়। দুই ইনিংসেই বাজে শট খেলে এই ব্যাটার যেন বুঝিয়ে দিলেন, টেস্টের জন্য এখনো প্রস্তুত নন তিনি।

গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় হৃদয়ের। সে ম্যাচের দুই ইনিংস মিলে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ১২ রান। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে কিছুটা উন্নতি করলেও বাজে শটের কারণে সমালোচনাই বেশি সঙ্গী হলো তাঁর।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...