বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

আইপিএল নিলামে নাম দেওয়া নিয়ে মুখ খুললেন আমির

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম
আইপিএল নিলামে নাম দেওয়া নিয়ে মুখ খুললেন আমির

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর থেকেই মোহাম্মদ আমিরের আইপিএলে খেলা নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি সেই আলোচনা নতুন মাত্রা পায়। খবর ছড়িয়ে পড়ে, ব্রিটিশ ক্রিকেটার হিসেবে আগামী আইপিএলের নিলামে নাম লেখাতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক এই পেসার। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আমির নিজেই। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৭ সালের আইপিএল নিলামে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই।

সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি পরিষ্কার করেন ৩৪ বছর বয়সী এই বাহাতি পেসার। পরে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকেও একই কথা জানিয়েছেন তিনি। এর আগে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্লেয়ার্স ড্রাফটে ব্রিটিশ নাগরিক হিসেবে আমিরের নিবন্ধনের খবর থেকেই আইপিএলে তার সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে জল্পনা শুরু হয়।

ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়, আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুবাইয়ে অনুষ্ঠেয় আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে ব্রিটিশ নাগরিক হিসেবে নাম নিবন্ধন করেছেন আমির। সর্বোচ্চ পারিশ্রমিকের প্লাটিনাম ক্যাটাগরিতে রাখা হয়েছে তাকে। ড্রাফটের নিবন্ধন তালিকায় তার জাতীয়তা হিসেবে যুক্তরাজ্য এবং বসবাসের দেশ হিসেবে পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে।

এমন খবর প্রকাশের পরই নতুন করে আলোচনায় আসে আইপিএলের প্রসঙ্গ। ক্রিকবাজের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগের মতো আইপিএলের নিলামেও ব্রিটিশ ক্রিকেটার হিসেবে নাম লেখাতে পারেন আমির। তবে সেটি ছিল সম্ভাবনার কথা, তার নিবন্ধনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়।

সেই প্রতিবেদনের পরই নিজের অবস্থান পরিষ্কার করেন পাকিস্তানের সাবেক পেসার। এক্সে তিনি লেখেন, ‘সবাইকে জানাতে চাই, আইপিএল নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সত্য নয়।’

পরে ক্রিকবাজ সরাসরি আমিরের সঙ্গে যোগাযোগ করলে আরও স্পষ্টভাবে বিষয়টি অস্বীকার করেন তিনি। দুবাই থেকে পাঠানো বার্তায় আমির বলেন, ‘না, আমি নিলামের জন্য নিবন্ধন করছি না।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...