বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

স্প্যানিশ ফুটবলারের মৃত্যু নিয়ে তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
স্প্যানিশ ফুটবলারের মৃত্যু নিয়ে তদন্ত শুরু

তবে সংঘর্ষটি খেলার স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ঘটায় ফৌজদারি কার্যক্রম শুরুর সম্ভাবনা কম বলে জানিয়েছেন সান্তা ক্রুজ দে তেনেরিফের প্রধান কৌঁসুলি হোসে লুইস সানচেজ-জাউরেগুই। স্পেনের সংবাদ সংস্থা ইএফইকে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রেফারির প্রতিবেদন এবং ক্রীড়া শৃঙ্খলা কমিটির তদন্তের ফলাফল বিবেচনা করতে হবে।

১৯৯৬ সালে মাদ্রিদে জন্ম নেওয়া দে মিগুয়েল ২০১৫ সালে লেগানেসের রিজার্ভ দলের হয়ে ক্যারিয়ার শুরু করেন। স্পেনের কয়েকটি ক্লাবে খেলার পর ২০২৩ সালে কাস্তেয়নে যোগ দেন তিনি। সেখানে ১৬ গোল করে দলকে দ্বিতীয় বিভাগে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০২৫ সালে তেনেরিফে যোগ দেওয়ার পরও গোলের ধারাবাহিকতা ধরে রাখেন মিগুয়েল। তৃতীয় বিভাগে প্রথম ৫ ম্যাচেই করেন ৬ গোল। মৌসুম শেষে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ১১-তে। মিগুয়েলের পারফরম্যান্সে তেনেরিফেরও উন্নতি হয়।

সতীর্থদের কাছে ‘দেমি’ নামে পরিচিত ছিলেন দে মিগুয়েল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক সতীর্থ ফার্নান্দো রোমান। সামাজিক মাধ্যমে বন্ধুকে স্মরণ করে তিনি লিখেছেন, ‘দে মিগুয়েল ছিলেন বিনয়ী, পরিশ্রমী এবং সর্বোপরি একজন ভালো মানুষ।’

শোকা জানিয়ে তেনেরিফের সভাপতি ফেলিপে মিনিয়ামব্রেস বলেন, ‘দেমি যে সম্মান পাওয়ার যোগ্য, আমাদের তাঁকে সেই সম্মান জানাতে হবে। এরপর থেকে সব সময় তাঁকে আমাদের হৃদয়ে ধারণ করব।’

মৃত্যুকালে দে মিগুয়েল রেখে গেছেন গত বছর জন্ম নেওয়া এক কন্যাসন্তান ও তার মা। পরিবারের অনুরোধে তাঁর মরদেহ টলেডো প্রদেশের নাভাহেরমোসায় নেওয়া হবে। সেখানে শেষ বিদায়ে উপস্থিত থাকবেন তাঁর সতীর্থ ও ক্লাব কর্মকর্তারা।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...