বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়
বিজ্ঞাপন

ঢাকায় লাগেজ না আসায় অনুশীলন ছাড়াই ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
ঢাকায় লাগেজ না আসায় অনুশীলন ছাড়াই ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান

তবে দুপুর ১টার দিকে পাকিস্তান দলের দুই প্রতিনিধি সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু বিকেলে অনুশীলনে আর যাওয়া হয়নি। সংবাদ সম্মেলনে পাকিস্তানের সহকারী কোচ তিতাস ব্রাম্বেল বলেছেন, ‘পাকিস্তানে আমাদের একটি ভালো ট্রেনিং ক্যাম্প হয়েছে এবং আমরা খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা যদি সেমিফাইনালে না পৌঁছাতে পারি, তবে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। ওখানেই টুর্নামেন্টের শেষ। আমরা আত্মবিশ্বাসী যে আমরা সেমিফাইনালে উঠব।’ আর পাকিস্তান অধিনায়ক আলমগীর গাজী বলছিলেন, ‘আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি এবং ভালো ফুটবল খেলার চেষ্টা করব। যেহেতু এটি (ভারতের বিপক্ষে) আমাদের জন্য বিশেষ ম্যাচ, আমরা দারুণ খেলব।’

ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত আছে ১৩৮ নম্বরে, পাকিস্তানের অবস্থান ১৯৭। কাল জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় মাঠে নামছে দুই দল। একই দিনে রাত ৮টায় স্বাগতিক বাংলাদেশ মাঠে নামবে ভুটানের বিপক্ষে খেলতে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...