বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

বাংলাদেশ কি ভারতের আধিপত্যের মুকুটে ভাগ বসাতে পারবে

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
বাংলাদেশ কি ভারতের আধিপত্যের মুকুটে ভাগ বসাতে পারবে

বাংলাদেশের ফেবারিট হওয়ার বিষয়টি স্বীকার করেছেন ভারতীয় দলের কোচ নওশাদ মুসাও। ঢাকায় পা রেখেই তিনি বলেছেন, ‘আমার কাছে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশই।’ ফেবারিটদের ক্রমবিন্যাস করতে গিয়ে তাঁর অবস্থান ছিল আরও স্পষ্ট। নওশাদের মতে, প্রথমে বাংলাদেশ, এরপর ভারত এবং তৃতীয় স্থানে পাকিস্তান।

ভারতের এমন স্বীকৃতি বাংলাদেশের জন্য বাড়তি অনুপ্রেরণা হলেও মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণ করতে হবে খেলোয়াড়দেরই। কোচ টমাস ডুলি শিষ্যদের মধ্যে সেই বিশ্বাস জাগাতে চান। ২৩ বছরের অপেক্ষার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, ‘আমরা সমর্থকদের জন্য, দলের জন্য জিততে চাই। ২৩ বছর ধরে যদি এই টুর্নামেন্ট জিততে না পারেন, এরপর যখন ঘরের মাঠে খেলার সুযোগ, তখন দলের ভেতরে একটা বাড়তি উদ্দীপনা তৈরি হতে পারে। খেলোয়াড়েরা নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারে যে এবার আমরা সত্যিই কিছু করে দেখাতে পারব। সময় এসেছে এটা করার।’

ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে সবদিক থেকেই এগিয়ে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৮২। অন্যদিকে ভুটান আছে ১৯২ নম্বরে। মুখোমুখি লড়াইয়েও বাংলাদেশের আধিপত্য। ১৭ ম্যাচের ১৩টিতেই জিতেছে দল। তবে লক্ষ্য যখন শিরোপা জেতা, তখন কেবল ভুটান ম্যাচের দিকে না তাকিয়ে সামগ্রিকভাবেই ভালো ফুটবল খেলতে চায় বাংলাদেশ।

ডুলি বলেন, ‘আমি সব সময় বলেছি, ইতিবাচক চিন্তা করতে হবে। যদি মনে করি, এটা সম্ভব নয়, তাহলে কখনোই সম্ভব হবে না। আমরা লড়াই করতে পারব, ভালো ফুটবল খেলতে পারব—এই বিশ্বাস রাখতে হবে। সমর্থকদের উপস্থিতি, শিরোপা জয়ের তীব্র আকাঙ্ক্ষা, ইতিবাচক চিন্তা আর একে অপরকে সহযোগিতা করে প্রয়োজনীয় দল গড়ে তোলার মাধ্যমে হয়তো নিজেদের ভেতর আরও ৫ থেকে ১০ শতাংশ শক্তি বাড়াতে পারি। সফল হতে হলে আমাদের এমন দলই দরকার।’

অধিনায়ক তপু বর্মণও এবার চ্যাম্পিয়ন হওয়ার বড় সুযোগ দেখছেন বাংলাদেশের জন্য, ‘নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে রক্ষণভাগ থেকে পুরো দলকে সহযোগিতা করার চেষ্টা থাকবে, গোলরক্ষকও থাকবেন। আমার মনে হয়, এর চেয়ে ভালো সময় আমরা আর পাব না। ঘরের মাঠে সাফ ফুটবল আয়োজন আমাদের জন্য বড় সুযোগ। ২০০৫ সালের দলের সঙ্গে বর্তমান দলের তুলনা করলে আমার মনে হয়, অনেক পার্থক্য রয়েছে। সেই বিবেচনায় আমাদের সম্ভাবনাও বেশি। তবে সবাই যদি সম্মিলিতভাবে ভালো পারফর্ম করতে পারি এবং দলীয় সমন্বয়ের মাধ্যমে খেলতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...