বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো

সেই ঘটনার এক মাসের মধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোনালদো। পর্তুগালের জার্সিতে তাঁর দীর্ঘ পথচলার ইতি ঘটল ২৩৪ ম্যাচ ও ১৪৬ গোলের অসামান্য অর্জন নিয়ে।

বিদায়ী বার্তায় পর্তুগাল দল এবং ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়েছেন রোনালদো। তিনি লেখেন, ‘পর্তুগালের ৭ নম্বর জার্সিটি তুলে রাখার সময় এসেছে। আমি কখনোই এটাকে শুধু আমার একার মনে করিনি; তবে গত ২৩ বছর ধরে এই জার্সি পরার পরম সৌভাগ্য ও দায়িত্ব আমার ওপর ছিল। পর্তুগাল সবসময় আমার হৃদয়ে থাকবে।’

‘পর্তুগালের ৭ নম্বর জার্সিটি তুলে রাখার সময় এসেছে। আমি কখনোই এটাকে শুধু আমার একার মনে করিনি; তবে গত ২৩ বছর ধরে এই জার্সি পরার পরম সৌভাগ্য ও দায়িত্ব আমার ওপর ছিল। পর্তুগাল সবসময় আমার হৃদয়ে থাকবে।’

সিদ্ধান্তটি যে সহজ ছিল না, সেটিও জানিয়েছেন রোনালদো, ‘আজ সেই জার্সি অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে। তবে সিদ্ধান্তটি সহজ ছিল না, কারণ কিছু সিদ্ধান্ত একা নেওয়া যায় না।’

পর্তুগালের হয়ে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার সাফল্যে ভরপুর। দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এই ফরোয়ার্ডের হাত ধরেই পর্তুগাল পেয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জনগুলো।

২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও জিতেছে পর্তুগাল। এসব সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দেন রোনালদো। পাশাপাশি বিশ্বকাপে একাধিকবার অংশগ্রহণ এবং ব্যক্তিগত অসংখ্য রেকর্ড তাঁকে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...