ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৯৫ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি নভেম্বর মাসের প্রথম দশ দিনেই ৫৫ জন প্রাণ হারিয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জনের ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য থেকে আরও পড়ুন

