বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বিজ্ঞাপন

কিশোরীদের কাছে ‘অনলি ফ্যানস’-এর প্রচার চালানোর অভিযোগ টিকটকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম
কিশোরীদের কাছে ‘অনলি ফ্যানস’-এর প্রচার চালানোর অভিযোগ টিকটকের বিরুদ্ধে

স্বল্পদৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে তরুণী ও কিশোরীদের অনলাইন যৌনবাণিজ্যের দিকে আকৃষ্ট করার অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্ল্যাটফর্মটির কিছু কনটেন্ট নির্মাতা কৌশলে তরুণীদের অনলি ফ্যানসের মতো প্রাপ্তবয়স্কদের কনটেন্ট বিক্রির প্ল্যাটফর্মে যেতে উৎসাহিত করছেন।

যুক্তরাজ্যের সিজ (সেন্টার টু এন্ড অল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন) এবং অস্ট্রেলিয়ার কালেকটিভ শাউটের গবেষকেরা যৌথভাবে ‘টিকটক-টু-অনলি ফ্যানস পাইপলাইন’ শীর্ষক গবেষণাটি পরিচালনা করেন। কয়েক মাস ধরে তাঁরা যৌনবিষয়ক কনটেন্ট নির্মাতাদের পোস্ট দেখেছেন এবং টিকটকের অ্যালগরিদম তাঁদের যেসব কনটেন্ট দেখার পরামর্শ দিয়েছে, সেগুলো অনুসরণ করেছেন।

টিকটকে সরাসরি অনলি ফ্যানসের নাম উল্লেখ করা কিংবা ওই প্ল্যাটফর্মের লিংক দেওয়া নিষিদ্ধ। তবে এ ধরনের অ্যাকাউন্টগুলো প্রায়ই ইমোজি, সাংকেতিক শব্দ ও অশালীন অঙ্গভঙ্গি ব্যবহার করে অন্য কোথাও প্রাপ্তবয়স্কদের কনটেন্ট বিক্রির ইঙ্গিত দেয়।

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...