সরকারি কার্যক্রম ও নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইসিটি মন্ত্রীর

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে সাইবার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। সাইবার অপরাধীদের প্রতিহত করতে হলে একই গতি ও আধুনিক প্রযুক্তি নিয়ে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনীয় প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মেধার যথাযথ ব্যবহার এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মধ্য দিয়ে একটি সুরক্ষিত ও স্থিতিশীল ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক। এ ছাড়া এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমির (ইজিএ) প্রতিনিধি ইনগ্রিড টুনিকুর্গ সূচনা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

