টয়লেট ক্লিনার থেকে ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্যের অধিপতি: জেনসেনের অবিশ্বাস্য উত্থান ও নাটকীয় প্রস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্বব্যাপী জোয়ারে এনভিডিয়ার চিপের চাহিদা আকাশচুম্বী হয়ে ওঠে। ৭০ শতাংশের বেশি মুনাফা অর্জন করে কোম্পানিটি পৌঁছে যায় সাড়ে চার ট্রিলিয়ন ডলারের উচ্চতায়, যা বিশ্ব অর্থনীতির ইতিহাসে এক বিরল ঘটনা। ফোর্বসের হিসাব অনুযায়ী, কোম্পানিতে থাকা প্রায় ৩ দশমিক ৬ থেকে ৪ শতাংশ শেয়ারের সুবাদে জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৬ হাজার কোটি (১৬০ বিলিয়ন) ডলারে।
চামড়ার জ্যাকেট ও তাইওয়ানের ‘মহাতারকা’
চার বছর আগেও প্রযুক্তিপ্রেমীদের বাইরে সাধারণ মানুষের কাছে খুব একটা পরিচিত ছিলেন না জেনসেন হুয়াং। কিন্তু এআই বিপ্লবের পর তিনি হয়ে ওঠেন প্রযুক্তি বিশ্বের রকস্টার। কালো টি-শার্ট আর কালো চামড়ার জ্যাকেট হয়ে ওঠে তাঁর নিজস্ব ব্র্যান্ড—যার পেছনে ছিল তাঁর স্ত্রী লরির পছন্দ। এমনকি তাঁর বাহুতে এনভিডিয়ার লোগোর একটি উল্কিও (ট্যাটু) রয়েছে।
তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

