বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বিজ্ঞাপন

ফেসবুকে কনটেন্টের হিসাব পাল্টাতে বাদ পড়ছে ‘রিচ’, আসছে ‘ভিউয়ারস’

নিজস্ব প্রতিবেদক২১ অক্টোবর ২০২৬, ০৮:২৯ এএম
ফেসবুকে কনটেন্টের হিসাব পাল্টাতে বাদ পড়ছে ‘রিচ’, আসছে ‘ভিউয়ারস’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের কার্যকারিতা মাপার বহুদিনের পরিচিত পদ্ধতি ‘রিচ’ তুলে নেওয়ার সিদ্ধান্ত এসেছে। এর বদলে কনটেন্টের দর্শকসংখ্যা বা অডিয়েন্স উপস্থিতির হিসাব বুঝতে চালু হচ্ছে ‘ভিউয়ারস’ নামের নতুন এক মেট্রিক। আগামী ৩১ অক্টোবর থেকেই এ রূপান্তর শুরু হতে যাচ্ছে।

ফেসবুকের দেওয়া এক বিজ্ঞপ্তি অনুসারে, কোনো কনটেন্ট ঠিক কতটি প্রোফাইল বা অ্যাকাউন্টে পৌঁছাল, এত দিন তা জানা যেত এই ‘রিচ’ দেখে। নির্দিষ্ট সময়ে স্বতন্ত্র বা আলাদা কতজন ব্যবহারকারী পোস্টটি দেখেছেন, সেই হিসাবটিই মূলত তুলে ধরত এটি। তবে ২০২৬ সালের ৩১ অক্টোবরের পর থেকে প্ল্যাটফর্মটিতে ‘রিচ’ মেট্রিকটি আর থাকছে না।

পুরোনো পদ্ধতির জায়গায় কনটেন্টে দর্শকের উপস্থিতি ও প্রকৃত সম্পৃক্ততা যাচাই করতে ‘ভিউয়ারস’ মেট্রিককে মূল ভিত্তি করতে চাইছে মেটা। ফেসবুক ব্যবহারকারী ও পেজ পরিচালনাকারীরা এখন থেকে ছবি, সাধারণ ভিডিও ও রিলসের মতো সব ধরনের কনটেন্টের পারফরম্যান্স খতিয়ে দেখতে এই নতুন মানদণ্ড ব্যবহার করতে পারবেন।

আগে নির্দিষ্ট সময়ে কোনো কনটেন্ট ঠিক কতগুলো স্বতন্ত্র অ্যাকাউন্টের পর্দায় দৃশ্যমান হলো, তা সরাসরি নির্ধারণ করত ‘রিচ’। নতুন ব্যবস্থায় দর্শকের উপস্থিতির গভীরতা পরিমাপে প্রাধান্য পাবে ভিউয়ারসের মোট সংখ্যা।

কৌশল বদলাতে হবে পেজ পরিচালকদের

হিসাব-নিকাশের এই পরিবর্তনে সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে বিভিন্ন বাণিজ্যিক পেজ পরিচালনা, প্রচারণার সাফল্য মূল্যায়ন এবং বিজ্ঞাপনী কনটেন্টের কার্যকারিতা যাচাইয়ের প্রতিষ্ঠিত ধারায়।

ফলে সংবাদমাধ্যম প্রতিষ্ঠান, নানা ধরনের ব্র্যান্ড ও ব্যবসাপ্রতিষ্ঠান, স্বাধীন কনটেন্ট নির্মাতা এবং ডিজিটাল বিপণনের সঙ্গে জড়িত পেশাজীবীদের নিজেদের কনটেন্ট বিশ্লেষণ পদ্ধতি নতুন এই কাঠামোর সঙ্গে নতুন করে গুছিয়ে নিতে হবে।

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...