বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বিজ্ঞাপন

এআই-তে বড় বিনিয়োগে মূল ব্যবসায় ক্ষতি: ট্রিলিয়ন ডলারের ধাক্কা খেল গুগল-আমাজন-মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১১:১৫ এএম
এআই-তে বড় বিনিয়োগে মূল ব্যবসায় ক্ষতি: ট্রিলিয়ন ডলারের ধাক্কা খেল গুগল-আমাজন-মাইক্রোসফট

ট্রিলিয়ন ডলারের আশায় আমাজন, সাড়া নেই বিনিয়োগকারীদের

প্রতিবেদন প্রকাশের পর ক্ষতির মুখে পড়েছে আমাজনও। লেনদেন শেষের পর বাজারে তাদের শেয়ারের দাম কমেছে ৬ শতাংশ।

ত্রৈমাসিক বিক্রি ১১ শতাংশ বেড়ে ২০ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছালেও, আমাজনের নগদ অর্থের ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ২০০ কোটি ডলারে। এই সংখ্যাটি ইঙ্গিত দেয়, আমাজন আয়ের চেয়ে বহুগুণ বেশি খরচ করছে এবং গত তিন মাসে এই ব্যয়ের গতি ছয় গুণ বেড়েছে।

তবে আমাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি এই ব্যয়কে সমর্থন করে জানিয়েছেন, তাঁদের সামনে এমন দুটি ব্যবসার সুযোগ রয়েছে, যা ভবিষ্যতে আমাজনকে ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার এনে দিতে পারে।

যদিও সেই দুটি ব্যবসা ঠিক কী, তা নির্দিষ্ট করে বলেননি জ্যাসি। তবে বিশ্লেষকদের সঙ্গে আলাপে তিনি আমাজনের নিজস্ব কম্পিউটার চিপ তৈরি ও বিক্রি এবং তাঁদের এআই ডেভেলপার প্ল্যাটফর্ম ‘বেডরক’ (Bedrock)-এর বিশাল আর্থিক সম্ভাবনার কথা বারবার উল্লেখ করেন।

আমাজনের অতিরিক্ত খরচ নিয়ে প্রশ্ন উঠলে জ্যাসি স্বীকার করেন, এই বিপুল ব্যয় আগামী ২৫ বছর ধরে ভাগ করে করতে পারলে সুবিধা হতো, কিন্তু বর্তমান প্রতিযোগিতামূলক বাজার সেই সুযোগ দিচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাজনের রাজস্ব ও নগদ অর্থের প্রবাহ চিরতরে বদলে যাবে।

এআইয়ের প্রকৃত মূল্য নিয়ে প্রশ্ন মাইক্রোসফটে

ওয়াল স্ট্রিট বা পুঁজিবাজার মাইক্রোসফটের আর্থিক তথ্যে কিছুটা কম প্রতিক্রিয়া দেখিয়েছে; বৃহস্পতিবার তাদের শেয়ারের দাম ১ শতাংশেরও কম কমেছে।

ওপেনএআই-এর অন্যতম প্রধান বিনিয়োগকারী এই প্রতিষ্ঠানটি এআই সম্পর্কিত বিনিয়োগে আগের চেয়ে প্রায় ৫০০ কোটি ডলার খরচ কমিয়েছে। পাশাপাশি খরচ কমাতে তারা হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাও ঘোষণা করেছে।

এর মধ্যে মাইক্রোসফটের মোট রাজস্ব আগের বছরের চেয়ে ১৯ শতাংশ বেড়ে ৯ হাজার ২৩০ কোটি ডলারে পৌঁছেছে এবং ক্লাউড ব্যবসা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০০ কোটি ডলারে।

কোম্পানির প্রধান নির্বাহী সত্য নাদেলা জানান, মাইক্রোসফটের এআই চ্যাটবট ‘কোপাইলট’-এর দৈনন্দিন ব্যবহারকারী আগের বছরের চেয়ে ৫০০ শতাংশ বেড়েছে এবং জুলাইয়ের পর থেকে এর মাধ্যমে স্বয়ংক্রিয় কাজের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

সাধারণত খরচ কমানো এবং বিক্রি বাড়ার সংবাদ বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দেয়। কিন্তু বিশ্লেষক ট্রেসি উ মনে করেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এআই নিয়ে দেওয়া বড় বড় প্রতিশ্রুতি বাস্তবে কতটা সফল হবে, তা নিয়ে বাজারে বড় ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে।

তিনি মন্তব্য করেন, ‘মাইক্রোসফটের ফলাফল প্রমাণ করে বাজারে এআইয়ের চাহিদা প্রবল, কিন্তু একই সঙ্গে এটি এই বড় প্রশ্নটিকেও সামনে নিয়ে আসে যে—প্রযুক্তি শিল্পে শেষ পর্যন্ত এআই থেকে প্রকৃতপক্ষে কে বা কারা মূল্য বা মুনাফা তুলে নিতে পারবে।’

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...