বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ট্রাম্পের হুমকির পর ইরানের কূটনৈতিক তৎপরতা, পুতিনের কাছে বার্তা

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৯ এএম
ট্রাম্পের হুমকির পর ইরানের কূটনৈতিক তৎপরতা, পুতিনের কাছে বার্তা

গত অক্টোবরের শুরুর দিকে পুতিন জানিয়েছিলেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে মধ্যস্থতায় অংশ নিতে রাশিয়া প্রস্তুত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, রেজাই জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়া থেকে ইরান পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে। এসব গ্যাস পাইপলাইন ইরানের গ্যাসের ঘাটতি মেটাতে সাহায্য করবে এবং প্রতিবেশী দেশগুলোর কাছে রাশিয়ার জ্বালানি বিক্রির পথ সুগম করবে।

তেহরান জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র হামলার সময়—যা ৪০ দিন ধরে চলেছিল—ইরানের প্রাকৃতিক গ্যাস শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর পাশাপাশি, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের ইরান ভ্রমণে নিরুৎসাহিত করেছে; কারণ হিসেবে তারা উল্লেখ করেছে যে, ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি এখনো রয়ে গেছে।

আঞ্চলিক নেতাদের সঙ্গে ইরান আলোচনা করছে?

যুক্তরাষ্ট্র-ইরান যখন ইরানে হামলা শুরু করে, এর জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর পাশাপাশি বিভিন্ন বেসামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও অন্যান্য স্থাপনায় আঘাত হেনেছিল।

ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র পুনরায় হামলা শুরু করে, তবে যেকোনো রাষ্ট্র যদি ইরানকে লক্ষ্যবস্তু বানাতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে, তবে সেই রাষ্ট্রটিও একটি ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে।

বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানসহ উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকজন নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

আরাঘচির টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী, তারা আঞ্চলিক পরিস্থিতি এবং অঞ্চলে স্থিতিশীলতা আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আরাঘচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গেও কথা বলেছেন। তাদের আলোচনায় এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নয়নের প্রচেষ্টাগুলো উঠে এসেছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...