ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৩৩ জন নিহত, দাবি হুতিদের

এদিকে গত শুক্রবার তাইজ প্রদেশের একটি বাজারে হামলায় ৩০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই প্রদেশ।
হুতিরা এই হামলার জন্য সৌদিকে দায়ী করেছে, অন্যদিকে সরকারি বাহিনী সেখানে ক্ষেপণাস্ত্র হামলার জন্য হুতিদের অভিযুক্ত করছে।
জাতিসংঘ জানিয়েছে, নতুন করে লড়াই শুরু হওয়ার পর থেকে ১ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সৌদিরা নিয়মিতভাবে হুতি অবস্থানগুলোতে বোমা হামলা চালাচ্ছে, অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠীটি সৌদি আরবের অভ্যন্তরে বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
আল-শারিয়াহতে হামলা চালানোর কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা রিয়াদের দিকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হুতি নেতা মাহদি আল-মাশাত ইয়েমেনে সাম্প্রতিক হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।
তথ্যসূত্রে:বিবিসি

