বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ইউক্রেনের হামলায় ধসে পড়েছে রাশিয়া–ক্রিমিয়া সংযোগ সেতুর একাংশ

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ পিএম
ইউক্রেনের হামলায় ধসে পড়েছে রাশিয়া–ক্রিমিয়া সংযোগ সেতুর একাংশ

২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে কের্চ সেতুতে একাধিকবার হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার সামরিক বাহিনীর দাবি, রাতভর ইউক্রেনের ১ হাজার ৪৪১টি ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

কিয়েভের গুরুত্বপূর্ণ দুই সেতুতে রাশিয়ার হামলা

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলায় শহরের মধ্য দিয়ে প্রবাহিত নদীর ওপর থাকা দুটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পানি ও তাপ সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কিয়েভের উত্তর ও দক্ষিণ সেতু রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ। রাতভর রুশ হামলায় সেতু দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি জেলায় পানি ও তাপ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...