বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ট্রাম্প-পুতিন-সি: তিন নেতার বৈঠকে কী আলোচনা হলো

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম
ট্রাম্প-পুতিন-সি: তিন নেতার বৈঠকে কী আলোচনা হলো

ত্রিপক্ষীয় বৈঠকের আগে পুতিনের সঙ্গে আলাদা বৈঠক করেন ট্রাম্প। পরে শেনজেনের কাইলিন ভিলায় সি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা ও মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। হরমুজ প্রণালি দিয়ে তেলের অবাধ প্রবাহ নিশ্চিত করার বিষয়ে দুই নেতা একমত বলে জানান ট্রাম্প। ইরান যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ এ নৌপথে জ্বালানি পরিবহন বিঘ্নিত হয়েছে।

এদিকে ইরান যুদ্ধও তিন নেতার আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরুর পর থেকেই তেহরানের মিত্র রাশিয়া ও চীন এর অবসানের আহ্বান জানিয়ে আসছে। অন্যদিকে, ইরান প্রতিবেশী দেশ বাহরাইন ও কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র দেশটিকে ‘নিশ্চিহ্ন’ করে দেবে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...