শীতের পোশাক পরার আগে

ফ্লানেলের কাপড়: এসব কাপড় দীর্ঘদিন ভালো রাখতে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারেন। বেশি ময়লা হলে হালকা গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। নরম হাতে কেচে ধুয়ে নিন। কাপড় উল্টিয়ে তারপরই রোদে শুকাতে দেবেন। এতে রং নষ্ট হবে না।
চাদর:চাদর বের করে কড়া রোদে শুকিয়ে তারপর ব্যবহার করুন।
চামড়ার জ্যাকেট:এগুলো পরিষ্কার করার জন্য কুসুম গরম পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণে তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিয়ে জ্যাকেটের উপরিভাগ মুছে নিন। এরপর হ্যাঙ্গারে ঝুলিয়ে বাতাসে শুকিয়ে নিন।
সূত্র: হার জিন্দেগি ও অন্যান্য
লাইফস্টাইল থেকে আরও পড়ুন

