বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা
বিজ্ঞাপন

সংকটে সবসময় দেশের হাল ধরেছে জিয়া পরিবার: মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ‘৭ নভেম্বরের চেতনায়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আগের স্থানে গিয়ে শেষ হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও জাতীয় ইতিহাসের প্রতিটি সংকটময় পরিস্থিতিতে জিয়া পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বাধীনতার ঘোষণা দেওয়া থেকে শুরু করে দেশ পরিচালনা এবং পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে এ পরিবারের অনন্য অবদান রয়েছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের এক অত্যন্ত জটিল ও কঠিন সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছিলেন। এরপর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে নেতৃত্ব দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর বর্তমান সময়ে দেশের গণতন্ত্র রক্ষা, জনগণের অধিকার ও জাতীয় ঐক্যের প্রশ্নে কাণ্ডারির ভূমিকা পালন করছেন তারেক রহমান। বাংলাদেশের প্রতিটি সংকটে জিয়া পরিবার বারবার হাল ধরেছে এবং ইতিহাসই এর সবচেয়ে বড় প্রমাণ।

ড. তারিক আজিজের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...