বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ তুষার গ্রেপ্তার, বাবা-মায়ের পর মাদক কারবারে ছেলে

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ এএম
আলমডাঙ্গায় ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ তুষার গ্রেপ্তার, বাবা-মায়ের পর মাদক কারবারে ছেলে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তুষার আলী (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে আলমডাঙ্গা উপজেলা পরিষদ গেটের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। অভিযানের সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার তুষার আলী আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মণ্ডলপাড়ার মুরাদ ও রুপালি খাতুন দম্পতির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুষারের বাবা ও মায়ের বিরুদ্ধে আগে থেকেই মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। পরিবারের অপরাধমূলক কর্মকাণ্ডের পথ ধরেই তুষারও দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। সোমবার রাতে তিনি উপজেলা পরিষদ গেটের সামনে মাদক বিক্রি করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) জামির আলী ফোর্স নিয়ে ওই এলাকায় তুষারকে আটক করেন। পরে উপস্থিত লোকজনের সামনে তাঁর শরীর তল্লাশি করে ৫২ পিস ইয়াবা, ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

একই পরিবারের সদস্যরা একের পর এক মাদক বাণিজ্যে জড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এলাকার সচেতন মহল মনে করছেন, এমন পারিবারিক পরিবেশ তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। তাঁরা কেবল বিচ্ছিন্নভাবে গ্রেপ্তার না করে মাদকের পুরো চক্রকে সমূলে চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় আটক তুষার আলীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...