শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
চুয়াডাঙ্গা সদরের ৮ ইউনিয়নে ভোটের হাওয়া: মাঠে নামছেন প্রার্থীরা, চলছে নানা সমীকরণগজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিকনিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’‘ফুটবলের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলাম’আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন মেসিইসরায়েল–সৌদিতে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র, কাজ শেষ হবে ৪৫ দিনেশীতকালে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীর নামে মামলানারায়ণগঞ্জ থেকে উদ্ধার মিঠাপানির কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে
বিজ্ঞাপন

মেহেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন জাকিয়া সুলতানা

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ এএম

মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাকিয়া সুলতানা। বৃহস্পতিবার তিনি নিজের নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

নবনিযুক্ত এই কর্মকর্তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম।

৩৬তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন জাকিয়া সুলতানা। মেহেরপুরে আসার আগে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেলে দায়িত্ব পালন করেছেন।

নতুন কর্মকর্তাকে স্বাগত জানানোর পাশাপাশি সদর সার্কেল এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম এগিয়ে নিতে নিষ্ঠা, দক্ষতা এবং পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...