বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মেহেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাবার দাবি পরিকল্পিত হত্যা

নিজস্ব প্রতিবেদক২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পিএম
মেহেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাবার দাবি পরিকল্পিত হত্যা

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে হাসনাহেনা নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি মেহেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে খোকসা গ্রামের বাসিন্দা কাটু শেখের মেয়ে হাসনাহেনার সঙ্গে রঘুনাথপুর গ্রামের মেরাজের বিয়ে হয়। হাসনাহেনা নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বেলা ১২টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে হাসনাহেনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর স্বামী। বিষয়টি জানানো হলে মেহেরপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এদিকে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা নয় বলে দাবি করেছেন হাসনাহেনার বাবা কাটু শেখ। তাঁর অভিযোগ, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...