বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় বিএনপি নেতা শহিদুল মালিথার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম
আলমডাঙ্গায় বিএনপি নেতা শহিদুল মালিথার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি প্রয়াত শহিদুল মালিথার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় আজিবার মালিথার চাতালে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব প্রয়াত এই নেতার রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, “চিৎলা ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিত করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে শহিদুল মালিথার অবদান ছিল অপরিসীম। তিনি আজীবন সততা ও নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করে গেছেন। দল ও স্থানীয় জনগণ তাঁর অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন চিৎলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান ও কোষাধ্যক্ষ মুনসুর আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা কালাম বিশ্বাস, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম ঠান্ডু, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান মাবুদ এবং মেম্বার পদপ্রার্থী শিমুল হোসেনসহ তৃণমূলের নেতা-কর্মীরা।

সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং শোকগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ ও দলের সমর্থকেরা এ দোয়া মাহফিলে শরিক হন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...