দুর্নীতিসহ ১৫ সূচকে রেড জোনে বাংলাদেশ

এ ছাড়া গ্রিন জোনে থাকা সূচকগুলো হচ্ছে—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থানের সুযোগ, বাজারের প্রতিযোগিতা, দীর্ঘমেয়াদি রোগ নিয়ন্ত্রণ, মাধ্যমিক শিক্ষায় নারীদের সমাপ্তির হার, ব্যক্তিস্বাধীনতা এবং সরকারের কার্যকারিতা।
ইআরডির সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম বলেছেন, এমসিসি যেসব সূচকের ভিত্তিকে মূল্যায়ন করে, সেগুলোর অধিকাংশই একটি দেশের সুশাসনের সঙ্গে যুক্ত। এ ক্ষেত্রে বাংলাদেশ যদি সুশাসনে অগ্রগতি লাভ করে, তাহলে মূল্যায়নের অনেক ভালো ফল আসতে পারে। এখানে সরকারকে বিশেষ নজর দিতে হবে। তবে এ বিষয়টির সঙ্গে শুধু অনুদান পাওয়া বা না পাওয়াই নয়, এই স্কোরের সঙ্গে দেশের ভাবমূর্তিও নির্ভর করছে।
তিনি আরও বলেন, এ মূল্যায়নের সঙ্গে রাজনীতিও যুক্ত রয়েছে। স্কোর উন্নতিতে ইআরডি খুব বেশি কিছু করে না। বলতে গেলে করারও থাকে না। এর উন্নতির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিতে পারে।
ইআরডি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্কোরে পিছিয়ে থাকার ফলে এবারও মিলছে না যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডের (এমসিএফ) মোটা অঙ্কের অনুদান সহায়তা। স্কোরকার্ডের উন্নতির ভিত্তিতে কোনো দেশকে এ ফান্ডে যুক্ত করা হয়। ইআরডির পক্ষ থেকে গত কয়েক বছর চেষ্টার পর এখন হাল ছেড়ে দিয়ে হাত গুটিয়ে রয়েছে সংশ্লিষ্টরা।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, এই সূচকগুলোর উন্নতি ঘটানোই বর্তমান সরকারের জন্য অন্যতম চ্যালেঞ্জ। একটি নতুন সরকার গঠন হওয়ায় হয়তো গতবারের লাল তালিকায় থাকা সরকারের কার্যকারিতা সূচক এবার সবুজ তালিকায় উঠে এসেছে। কিন্তু প্রকৃতপক্ষে সরকারের কার্যকারিতা কতটুকু হয়, সেটি দেখার বিষয়। সরকারের উচিত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যক্রম পদক্ষেপ নিয়ে এই স্কোরের উন্নতি ঘটানো।

