শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীভোটার তালিকা সংশোধনের নামে টার্গেট করা হচ্ছে মুসলিমদের: মার্কিন কমিশনরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, সর্বোচ্চ মিরপুরেগাংনী সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থহামাসকে সন্ত্রাসী না বললে আইনপ্রণেতাদের অধিকার বাতিল করবে ইসরায়েল‘মেসি-ম্যারাডোনার মধ্যেই কেবল এমন কিছু দেখেছি’চুয়াডাঙ্গা সদরের ৮ ইউনিয়নে ভোটের হাওয়া: মাঠে নামছেন প্রার্থীরা, চলছে নানা সমীকরণগজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিকনিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’
বিজ্ঞাপন

গণপিটুনিতে এক মাসে প্রাণ গেল ৩২ জনের

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম
গণপিটুনিতে এক মাসে প্রাণ গেল ৩২ জনের

এমএসএফের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিমা ভাঙচুর ও মন্দিরে চুরির ঘটনা ঘটেছে ৩৫টি। দুটি ঘটনায় বসতবাড়িতে হামলা হয়েছে। একই সময়ে অভ্যন্তরীণ কোন্দল ও প্রতিশোধমূলক হামলায় বিএনপির চারজন ও আওয়ামী লীগের একজন নিহত হয়েছেন।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বলছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তার সত্যতা যাচাই করা এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করা রাষ্ট্রের দায়িত্ব। চুরির সন্দেহ ও অন্য কোনো অভিযোগে কাউকে পিটিয়ে হত্যা বা নির্যাতনের অধিকার কারও নেই। বিচারহীনতার সংস্কৃতি দূর করতে প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিতের পাশাপাশি অপরাধীদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনা উচিত।

মবের পেছনে ফৌজদারি বিচারব্যবস্থার দুর্বলতা এবং বিচার প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থাহীনতাকে দায়ী করছেন মানবাধিকার সংস্থা অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান। তিনি বলেন, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থার স্থবিরতার সুযোগে মানুষের মধ্যে নিজের হাতেই আইন তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি ও দায়মুক্তি এই অপরাধকে উৎসাহিত করছে। হত্যার পরও মব ভায়োলেন্সে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজার কোনো নজির দেখা যায় না। বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যায়। এটি সমাজে মব জাস্টিসের একটি স্থায়ী অপসংস্কৃতি গড়ে তুলেছে। এ ছাড়া দলবদ্ধভাবে হিংস্র হয়ে ওঠার প্রবণতা এবং ব্যক্তিগত আক্রোশ ও দ্বন্দ্ব চরিতার্থ করার অস্ত্র হিসেবেও মব ভায়োলেন্সকে ব্যবহার করা হচ্ছে।

নাসির উদ্দিন এলান বলেন, ‘মব ভায়োলেন্সে জড়িতদের অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সরকারের পক্ষ থেকে এমন ব্যাপকভিত্তিক প্রচার চালানো জরুরি।’

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...