প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ বলেন, ‘ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি চলমান। এবার কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না।’
জাতীয় থেকে আরও পড়ুন

