বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫, আশঙ্কাজনক ৩রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশুজাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বানআইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!
বিজ্ঞাপন

গ্রামের বাড়িতে কারা পেট্রোল বোমা হামলা করতে পারে, জানালেন নুসরাত

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০২:২৩ এএম
গ্রামের বাড়িতে কারা পেট্রোল বোমা হামলা করতে পারে, জানালেন নুসরাত

ব্যক্তিগত শত্রুতার কারণে নয়, বরং রাজনৈতিক কারণেই কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা করা হয়েছে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

এশিয়া পোস্টকে তিনি বলেন, এ ঘটনা কারা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা অন্য কোনো পক্ষ এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে তার ধারণা।

নুসরাত তাবাসসুম বলেন, বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা আহত হয়েছেন।

এনসিপির পক্ষ থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, নুসরাতের বাড়িতে আগুন জ্বলছে। এ সময় কয়েকজনকে চিৎকার করে কথা বলতে শোনা যায়।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এশিয়া পোস্টকে জানান, তাদের ধারণা, নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...