শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীভোটার তালিকা সংশোধনের নামে টার্গেট করা হচ্ছে মুসলিমদের: মার্কিন কমিশনরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, সর্বোচ্চ মিরপুরেগাংনী সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থহামাসকে সন্ত্রাসী না বললে আইনপ্রণেতাদের অধিকার বাতিল করবে ইসরায়েল‘মেসি-ম্যারাডোনার মধ্যেই কেবল এমন কিছু দেখেছি’চুয়াডাঙ্গা সদরের ৮ ইউনিয়নে ভোটের হাওয়া: মাঠে নামছেন প্রার্থীরা, চলছে নানা সমীকরণগজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিকনিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জামায়াতের সংসদ সদস্য আব্দুস সাত্তারের প্রশ্নের জবাবে ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমকর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধান যুক্ত করে ‘দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে ইতিমধ্যে তথ্য কমিশন গঠন করা হয়েছে। গত ১৮ অক্টোবর প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনাররা দায়িত্ব গ্রহণ করেছেন।

সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রস্তাবিত সংশোধনী আইনে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, পেশাগত মানোন্নয়ন ও পরিচিতি নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। এ লক্ষ্যে বার কাউন্সিলের মতো সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের অনলাইন ডাটাবেইস তৈরির এখতিয়ার দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া সংবাদপত্র, সংবাদ সংস্থা, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা, হয়রানিমূলক, সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও জনরুচিবিরোধী সংবাদ প্রকাশ এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আর্থিক জরিমানাসহ শাস্তির বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...