শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীভোটার তালিকা সংশোধনের নামে টার্গেট করা হচ্ছে মুসলিমদের: মার্কিন কমিশনরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, সর্বোচ্চ মিরপুরেগাংনী সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থহামাসকে সন্ত্রাসী না বললে আইনপ্রণেতাদের অধিকার বাতিল করবে ইসরায়েল‘মেসি-ম্যারাডোনার মধ্যেই কেবল এমন কিছু দেখেছি’চুয়াডাঙ্গা সদরের ৮ ইউনিয়নে ভোটের হাওয়া: মাঠে নামছেন প্রার্থীরা, চলছে নানা সমীকরণগজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিকনিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’
বিজ্ঞাপন

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা

প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের প্রস্তাব তৈরি করেছে সরকার। এতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী ও কার্যকর গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।

সংশোধনী আইনের প্রস্তাবে বলা হয়েছে, বার কাউন্সিলের মতো প্রেস কাউন্সিলও সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের একটি অনলাইন ডেটাবেজ তৈরির ক্ষমতা পাবে। পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও থাকবে এই প্রতিষ্ঠানের।

মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের জন্য জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান আইনে অন্তর্ভুক্ত করা উচিত। এর মধ্যে মিথ্যা বা হয়রানিমূলক প্রতিবেদন কিংবা সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশের বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে, জানান তিনি।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...