বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫, আশঙ্কাজনক ৩রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশুজাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বানআইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে ৪ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১২:২৭ পিএম
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে ৪ সদস্যের কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে বিজি-৩৭৭ ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে উড়োজাহাজটির উড্ডয়ন সাময়িকভাবে বাতিল করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, বিমানের চিফকে (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) সভাপতি করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং ব্যবস্থাপক (আইনবিষয়ক), যিনি কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...