বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

বিকল্প ব্যবস্থা না করেই হকারদের উচ্ছেদ করা হচ্ছে: ইসহাক সরকার

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম
বিকল্প ব্যবস্থা না করেই হকারদের উচ্ছেদ করা হচ্ছে: ইসহাক সরকার

হকারদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ এবং রাজনৈতিক কোন্দল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ইসহাক সরকার।

আজ বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন।

ইসহাক সরকার বলেন, হকারদের কোনো বিকল্প কর্মসংস্থান না করেই উচ্ছেদ করা হচ্ছে। অথচ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে। বাস্তবে তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না।

রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে টেনে তিনি বলেন, নাটোরে এমপির পুত্রের নির্দেশনায় ছাত্রদল নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ছাড়া গত আট মাসে দলীয় অভ্যন্তরীণ কোন্দলে ৩০০ নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। যে দলের নেতাকর্মীরা নিজেদের দলের মানুষের কাছেই নিরাপদ নয়, তারা দেশের সাধারণ মানুষকে কীভাবে নিরাপত্তা দেবে এমন প্রশ্নও তোলেন তিনি।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি একসময় বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং ফ্যাসিবাদী সরকারের আমলে ১০ বছর কারাভোগ করেছি। কিন্তু বর্তমানে দলটি তার মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। স্থান পেয়েছে লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও প্রতিষ্ঠান দখলের মতো অপকর্ম। যার ফলে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...