বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা প্রত্যাখ্যান ডাকসু ভিপির

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা প্রত্যাখ্যান ডাকসু ভিপির

গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে- এমন অভিযোগ তুলে জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা প্রত্যাখান ও বর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক একাউন্টে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে সাদিক কায়েম লেখেন, জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিতব্য ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’র মতবিনিময় সভায় ডাকসু ভিপি হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি এবং ডাকসু জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী এই প্রহসনের মতবিনিময় সভা প্রত্যাখ্যান করছি এবং বর্জন করছি।

তিনি লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানের সহস্রাধিক শহীদের আকাঙ্ক্ষা ছিলো রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার, নামমাত্র কয়েকটি অনুচ্ছেদ সংশোধনের জন্য জুলাই গণ-অভ্যুত্থান হয়নি। সংবিধান সংশোধন আর সংস্কার এক বিষয় নয়। সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদ অনুযায়ী সংসদ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু সেই ক্ষমতাবলে সংসদ বিদ্যমান সংবিধান ও এর মৌলিক কাঠামোর বাইরে কিছু করতে পারবে না। সংসদ সংবিধানের বাইরে গিয়ে নিজের ক্ষমতায় নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে না।

তিনি আরও লেখেন, ইতিহাসই প্রমাণ করে সংশোধনী ক্ষমতা কতটা সীমিত। জিয়াউর রহমানের সময় পঞ্চম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পরিবর্তন আনা হলেও ২০০৫ সালে হাইকোর্ট ও ২০১০ সালে আপিল বিভাগ সংশোধনীটি অবৈধ ঘোষণা করে। একইভাবে অষ্টম সংশোধনীর মাধ্যমে প্রতিষ্ঠিত ছয়টি স্থায়ী হাইকোর্ট বেঞ্চের বিধানও ১৯৮৯ সালে বাতিল হয়। ত্রয়োদশ সংশোধনীর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও আদালতের মাধ্যমে ২০১১ সালে বাতিল হয়েছিল।

সাদিক কায়েম লেখেন, জুলাই সনদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের কাঠামোগত পরিবর্তন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষমতার পুনর্বিন্যাসের প্রস্তাব রয়েছে। এসবের মধ্যে কয়েকটি প্রস্তাব সংবিধানের মৌলিক কাঠামোকে সরাসরি স্পর্শ করে। ফলে শুধু ১৪২ অনুচ্ছেদের সংশোধনী দিয়ে এসব বাস্তবায়ন করলে ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের গুরুতর ঝুঁকি থাকবে। জেনেশুনে জুলাই সনদকে এমন অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...