ঢাকা বারের টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত ঘোষণা, যা বললেন সেক্রেটারি

ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান স্বাক্ষরিত এ জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জরুরি বার্তায় বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো ভুক্তভোগী অভিযোগ না করা সত্ত্বেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম অর্থাৎ ফেসবুকে ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির কতিপয় সদস্যের কার্যক্রম নিয়ে অভিযোগ ওঠায় ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ ইং সনের টাউট উচ্ছেদ কমিটির কার্যক্রম সুষ্ঠু তদন্তের স্বার্থে বিলুপ্ত ঘোষণা করা হলো।
সারাদেশ থেকে আরও পড়ুন

