সিলেটে দাঁড়িয়ে থাকা ৪ বাসে আগুন

সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) সামনে এ ঘটনা ঘটে। আগুনে বাস চারটি পুড়ে গেছে। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত বলে জানা গেছে। ওই চার বাস ছাড়াও সেখানে আরও অর্ধশতাধিক বাস পার্কিং করে রাখা ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাসগুলোয় আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

