বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

হত্যাচেষ্টা মামলায় জ্যোতিকা জ্যোতি কারাগারে

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম
হত্যাচেষ্টা মামলায় জ্যোতিকা জ্যোতি কারাগারে

জ্যোতিকে কারাগারে আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, জ্যোতিকা জ্যোতি একজন অভিনেত্রী এবং বৈষম্যবিরোধী আন্দোলন দমানোর জন্য তিনি অর্থের জোগানদাতা। তাঁকে গ্রেপ্তার করার পর এ মামলা সংক্রান্তে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। এই আসামিকে পরে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে। এ জন্য তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপটি। জ্যোতিকা জ্যোতি ওই গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন।

শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতিকা জ্যোতি। পরে যুবলীগের রাজনীতিতেও যুক্ত হন তিনি। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতেও রয়েছেন এই অভিনেত্রী। এ ছাড়া আওয়ামী লীগের হয়ে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...