বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

কেরানীগঞ্জে সড়কে কলাগাছ ফেলে গণডাকাতি, লুটপাট

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম
কেরানীগঞ্জে সড়কে কলাগাছ ফেলে গণডাকাতি, লুটপাট

আশিক বলেন, কিছুটা দূরে থাকায় গাড়ি ঘুরিয়ে কোনো রকমে সেখান থেকে চলে যান তিনি। ডাকাতেরা অনেকের কাছ থেকেই টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনিয়ে নেয় বলে জানান তিনি।

ডাকাতির শিকার রোহিতপুর এলাকার এক ট্রাকচালক অভিযোগ করেন, আকসাইল ব্রিজের কাছেই পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল। রাস্তায় কোনো সমস্যা নেই বলে পুলিশ তাঁকে আশ্বস্ত করেছিল। কিছুদূর যাওয়ার পর ডাকাতদের কবলে পড়ে তাঁর সঙ্গে থাকা প্রায় ৫০ হাজার টাকা খোয়াতে হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, ডাকাতির বিষয়টি তাঁর জানা নেই। আগের রাতে ফ্যাসিস্টদের নিয়ে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত থাকায় ঘটনাটি তাঁর কাছে পৌঁছায়নি বলে ধারণা করছেন তিনি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের সড়কে যাত্রী ও চালকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, শীত এলেই ডাকাতি বেড়ে যায়। প্রশাসনকে আরও সজাগ থাকার দাবি জানিয়েছেন তাঁরা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...