ওয়াসার খালে নিখোঁজ অটোরিকশাচালকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

নিখোঁজের তিন দিন পর রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মৃধাবাড়ি ওয়াসার খাল থেকে মুন্না (৩২) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে খালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে স্থানীয় লোকজন মৃধাবাড়ি ওয়াসার খালে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সারাদেশ থেকে আরও পড়ুন

